সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৫৫ অপরাহ্ন, ৭ ফেব্রুয়ারি ২০২৬

জুনের মধ্যেই যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ আগামী জুনের মধ্যেই শেষ হোক। এই লক্ষ্যে আগামী সপ্তাহে আলোচনার জন্য ইউক্রেন ও রাশিয়া—উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি বলেন, “আমেরিকা প্রথমবারের মতো প্রস্তাব দিয়েছে যে ইউক্রেন ও রাশিয়ার আলোচক দলগুলো এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মায়ামিতে, বৈঠকে বসবে। […]

জুনের মধ্যেই যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চায় রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ আগামী জুনের মধ্যেই শেষ হোক। এই লক্ষ্যে আগামী সপ্তাহে আলোচনার জন্য ইউক্রেন ও রাশিয়া—উভয় পক্ষকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি বলেন, “আমেরিকা প্রথমবারের মতো প্রস্তাব দিয়েছে যে ইউক্রেন ও রাশিয়ার আলোচক দলগুলো এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে, সম্ভবত মায়ামিতে, বৈঠকে বসবে। আমরা এতে অংশগ্রহণ নিশ্চিত করেছি।”

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটন বা মস্কোর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকেই এই যুদ্ধের দ্রুত অবসানের জন্য চাপ দিয়ে আসছেন।

এদিকে, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। এর ফলে তীব্র শীতের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে।

জেলেনস্কি আরও জানান, আলোচনায় প্রথমবারের মতো নেতাদের মধ্যে সম্ভাব্য একটি ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়েও কথা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের বৈঠকের আগে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা জরুরি।

যুদ্ধ শেষ করার নির্দিষ্ট সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, “আমেরিকানরা জানিয়েছে, তারা জুনের মধ্যেই সবকিছু সম্পন্ন করতে চায়।” কেন গ্রীষ্মের আগেই এই উদ্যোগ— সে বিষয়ে বিস্তারিত না জানালেও তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এতে প্রভাব ফেলছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ