দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখা এখন জরুরি। পেজেশকিয়ান বলেন, শত্রুপক্ষ দেশের অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং নানা দিক থেকে চাপ সৃষ্টি করছে, যাতে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তবে এমন পরিস্থিতি […]
ছবি: সংগৃহীত
দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে রাখা এখন জরুরি।
পেজেশকিয়ান বলেন, শত্রুপক্ষ দেশের অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে এবং নানা দিক থেকে চাপ সৃষ্টি করছে, যাতে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়। তবে এমন পরিস্থিতি যেন কোনোভাবেই তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি উদাহরণ দিয়ে বলেন, ঘরে ১০টি বাতির বদলে ২টি বাতি জ্বালালে কোনো সমস্যা নেই। আপাতত ইরানের প্রতিটি নাগরিকের উচিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে দৈনন্দিন জীবনযাপন ও ব্যবহারিক খরচ পরিকল্পিতভাবে পরিচালনা করা।
প্রেসিডেন্টের মতে, বর্তমান সময়ে সচেতন ব্যবহারই সংকট মোকাবিলার অন্যতম উপায়। যুদ্ধ ও চাপের এই সময়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।