দীপ্ত টিভিতে আজ দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘পালকী। রাত ১০টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক ‘কোসেম সুলতান’।
এনটিভিতে আজ দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘নবাব’। এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী প্রমুখ। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘প্রেশারম্যান’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়া প্রমুখ।