সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২২ পিএম, ১৮ এপ্রিল ২০২৬

ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানি দূতাবাসের খোঁচা, নেতানিয়াহুকে ব্লক করার পরামর্শ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালি ও সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবির কড়া জবাব দিয়েছে তেহরান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করে আলোচনায় এসেছে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে ট্রাম্পকে উদ্দেশ করে দেওয়া ওই বার্তায় কয়েকটি খোঁচামারা “পরামর্শ” দেওয়া হয়। সেখানে […]

ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানি দূতাবাসের খোঁচা, নেতানিয়াহুকে ব্লক করার পরামর্শ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালি ও সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ট্রাম্পের দাবির কড়া জবাব দিয়েছে তেহরান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করে আলোচনায় এসেছে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে ট্রাম্পকে উদ্দেশ করে দেওয়া ওই বার্তায় কয়েকটি খোঁচামারা “পরামর্শ” দেওয়া হয়। সেখানে বলা হয়, অতিরিক্ত উচ্ছ্বাস না দেখাতে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে, ফোন বন্ধ রেখে কিছুটা বিশ্রাম নিতে এবং বেনিয়ামিন নেতানিয়াহুকে অন্তত এক সপ্তাহের জন্য ব্লক করে রাখতে। এমনকি রাতের খাবার হালকা করে খেয়ে শান্তিতে ঘুমানোর কথাও বলা হয়।

এর আগে শুক্রবার নিজের সামাজিক মাধ্যমে দেওয়া একাধিক বার্তায় ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালি আর কখনো বন্ধ না করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও বলেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছে। ট্রাম্প এই ঘটনাকে “বিশ্বের জন্য একটি দুর্দান্ত দিন” বলেও উল্লেখ করেন।

তবে ট্রাম্পের এসব বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, ট্রাম্প অল্প সময়ের মধ্যেই একাধিক ভুল ও মিথ্যা দাবি করেছেন। পাশাপাশি তিনি সতর্ক করে জানান, মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ইরান চাইলে হরমুজ প্রণালি বন্ধ করে দিতে পারে—যা ট্রাম্পের বক্তব্যের বিপরীত।

ফলে ট্রাম্পের সাম্প্রতিক দাবি, ইরানের পাল্টা প্রতিক্রিয়া এবং দূতাবাসের ব্যঙ্গাত্মক মন্তব্য মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ