মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করায় তেল আবিবে অস্বস্তি ও ক্ষোভ তৈরি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো এই ঘটনাকে সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি হিসেবে তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী, সাধারণ নিয়মে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের পর ঘোষণা করা হয়। কিন্তু ট্রাম্প আগেভাগেই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ায় ইসরায়েলের নীতিনির্ধারকরা […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করায় তেল আবিবে অস্বস্তি ও ক্ষোভ তৈরি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো এই ঘটনাকে সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি হিসেবে তুলে ধরেছে।
প্রতিবেদন অনুযায়ী, সাধারণ নিয়মে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রিসভার অনুমোদনের পর ঘোষণা করা হয়। কিন্তু ট্রাম্প আগেভাগেই যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ায় ইসরায়েলের নীতিনির্ধারকরা বিস্মিত হয়েছেন। অনেকের মতে, এতে দেশটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সার্বভৌমত্বের প্রতি অসম্মান দেখানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী যুদ্ধবিরতির জন্য প্রস্তুতি নিলেও, নিজেদের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার আগেই ট্রাম্পের বার্তা প্রকাশ পাওয়ায় সামরিক মহলেও বিভ্রান্তি দেখা দিয়েছে। কর্মকর্তারা বিষয়টিকে অপ্রত্যাশিত বলে মনে করছেন।
এদিকে, ইসরায়েলের ভেতরে একটি বড় অংশ এখনই যুদ্ধ বন্ধের পক্ষে ছিল না। তাদের মতে, দক্ষিণ লেবাননে যে কৌশলগত সুবিধাজনক অবস্থানে ইসরায়েলি বাহিনী রয়েছে, তা কাজে লাগিয়ে লক্ষ্য অর্জন না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া উচিত ছিল। ট্রাম্পের ঘোষণায় সেই সুযোগ হারানোর আশঙ্কা করছেন অনেকে।
ঘোষণার সময় পর্যন্ত দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা মোতায়েন ছিল এবং তারা নিয়মিত হামলা চালাচ্ছিল। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা মাঠ পর্যায়ের সেনাদের কাছেও অপ্রস্তুত করে তোলে।