সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩৫ অপরাহ্ন, ৬ এপ্রিল ২০২৬

ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর রাতভর সমঝোতা চেষ্টায় জেডি ভ্যান্স

ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পর পরিস্থিতি শান্ত করতে শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতায় পৌঁছাতে তিনি রাতভর আলোচনায় যুক্ত ছিলেন বলে জানিয়েছে ডেইলি মেইল। রোববার গভীর রাতে ভ্যান্সের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সম্ভাব্য শান্তি পরিকল্পনা সামনে আনা হয়। ওই […]

ট্রাম্পের কঠোর হুঁশিয়ারির পর রাতভর সমঝোতা চেষ্টায় জেডি ভ্যান্স

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পর পরিস্থিতি শান্ত করতে শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতায় পৌঁছাতে তিনি রাতভর আলোচনায় যুক্ত ছিলেন বলে জানিয়েছে ডেইলি মেইল।

রোববার গভীর রাতে ভ্যান্সের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সম্ভাব্য শান্তি পরিকল্পনা সামনে আনা হয়। ওই প্রস্তাবে প্রথম ধাপে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং পরবর্তী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আরও বিস্তৃত আলোচনা চালানোর কথা বলা হয়েছে।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময়ের মধ্যে যদি তেহরান কোনো সমঝোতায় না আসে, তাহলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামোসহ সবকিছু ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিতে পারেন।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনার পরও হরমুজ প্রণালি দ্রুত খুলে যাওয়ার সম্ভাবনা কম। এছাড়া প্রস্তাবিত পরিকল্পনাটি এখনো প্রেসিডেন্টের আনুষ্ঠানিক অনুমোদন পায়নি।

গোপন এই কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সমন্বয়কের ভূমিকা পালন করেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেন। অন্যদিকে ইরানের প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে তারা নিজেদের অবস্থান ও শর্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তবে দেশটির সরকারের এক কর্মকর্তা মন্তব্য করেন, চলমান আলোচনা ‘চূড়ান্ত সতর্কবার্তা ও যুদ্ধাপরাধের হুমকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

একটি ইরানি সূত্রের দাবি, সাময়িক যুদ্ধবিরতির আলোচনার অংশ হিসেবে তেহরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে এখনই রাজি নয়। একই সঙ্গে তারা ট্রাম্পের চাপ বা নির্ধারিত সময়সীমাও মানতে নারাজ।

এদিকে আলোচনায় সবচেয়ে বড় বাধা হয়ে আছে দুই পক্ষের মূল অবস্থানগত পার্থক্য। ইরান চায় দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। বিপরীতে ওয়াশিংটনের দাবি, তেহরানকে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ