যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই তাইওয়ান নিজেদেরকে ‘স্বাধীন’ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। এর আগে ট্রাম্প গণতান্ত্রিক এই দ্বীপটিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়। ট্রাম্প তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি […]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই তাইওয়ান নিজেদেরকে ‘স্বাধীন’ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। এর আগে ট্রাম্প গণতান্ত্রিক এই দ্বীপটিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।
ট্রাম্প তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি পুনর্বিবেচনার ইঙ্গিত দেওয়ার পর মন্ত্রণালয় জোর দিয়ে বলে, এই অস্ত্র বিক্রি তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ। তাদের ভাষায়, এটি কেবল তাইওয়ান রিলেশনস অ্যাক্টে উল্লেখ থাকা মার্কিন অঙ্গীকার নয়, বরং আঞ্চলিক হুমকির বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থাও।
তাইওয়ানের এই বক্তব্য এমন সময় এলো, যখন এর একদিন আগেই বেইজিং সফর শেষ করেন ট্রাম্প। ওই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করেন, যেন যুক্তরাষ্ট্র এই স্বশাসিত দ্বীপটিকে কোনো সমর্থন না দেয়।
চীন শুরু থেকেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বহুদিন ধরেই চলছে।
সূত্র: বিবিসি