সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৪:০৫ এএম, ৩০ আগস্ট ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর এলাকায় চারটি পরিবহণের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ […]

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২০
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চর এলাকায় চারটি পরিবহণের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও তিনটি বাস একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে। আহত যাত্রীদের দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঢাকাগামী লেনে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের মধ্যে বেশ কয়েকজন যাত্রী বিভিন্ন বাসের যাত্রী। যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার অভিযান চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ