সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৩:৩১ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬

তামান্না ভাটিয়ার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা খারিজ করল আদালত

দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় ধাক্কা খেলেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার করা ১ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। গত ১৬ এপ্রিল আদালতের ডিভিশন বেঞ্চ আগের একক বিচারপতির রায় বহাল রাখে। বিচারপতিরা জানান, মামলাটিতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। ফলে ‘পাওয়ার সোপস লিমিটেড’-এর বিরুদ্ধে দায়ের করা মামলায় কোনো ক্ষতিপূরণ পাননি তিনি। ঘটনার সূত্রপাত […]

তামান্না ভাটিয়ার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা খারিজ করল আদালত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় ধাক্কা খেলেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার করা ১ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

গত ১৬ এপ্রিল আদালতের ডিভিশন বেঞ্চ আগের একক বিচারপতির রায় বহাল রাখে। বিচারপতিরা জানান, মামলাটিতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। ফলে ‘পাওয়ার সোপস লিমিটেড’-এর বিরুদ্ধে দায়ের করা মামলায় কোনো ক্ষতিপূরণ পাননি তিনি।

ঘটনার সূত্রপাত ২০০৮ সালে, যখন তামান্না ওই কোম্পানির সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার অনুমতি ছাড়া পণ্যের মোড়কে তার ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিশেষ করে ২০১০ সালের শেষ থেকে ২০১১ সালের শুরুর দিকে তৈরি সাবানেও তার ছবি ব্যবহারের বিষয়টি সামনে আসে। এরপর তিনি কোম্পানিকে আইনি নোটিশ পাঠান এবং পরে আদালতে গিয়ে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

তবে শেষ পর্যন্ত আদালত সেই দাবি খারিজ করে দেয়, ফলে দীর্ঘ আইনি লড়াইয়ের পরও কাঙ্ক্ষিত ফল পাননি এই অভিনেত্রী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ