সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:০৭ পিএম, ১ মার্চ ২০২৬

তিথির সঙ্গে আলভীর সম্পর্ককে দায়ী করে ইকরার মৃত্যুর অভিযোগ পরিবারের

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আলভী, তার মা এবং অভিনেত্রী ইফফাত আরা তিথির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। এতে প্রধান আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে ইকরার স্বামী নাট্য অভিনেতা ও মডেল জাহের আলভীর। পরিবারের […]

তিথির সঙ্গে আলভীর সম্পর্ককে দায়ী করে ইকরার মৃত্যুর অভিযোগ পরিবারের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আলভী, তার মা এবং অভিনেত্রী ইফফাত আরা তিথির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। এতে প্রধান আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে ইকরার স্বামী নাট্য অভিনেতা ও মডেল জাহের আলভীর।

পরিবারের অভিযোগ, দাম্পত্য কলহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। তাদের দাবি, স্বামী আলভী ও অভিনেত্রী তিথির সম্পর্কই তাকে চরম মানসিক চাপে ফেলে দেয়, যা শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয়।

পরিবার আরও দাবি করেছে, একমাত্র মেয়ের মৃত্যুর পেছনে আলভীর পাশাপাশি তার মা এবং তিথির দায় রয়েছে।

এদিকে, আলভী ও তিথির সম্পর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া রহস্যময় পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বিষয়টি সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জানান, অভিযোগ গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ, আলামত সংগ্রহ এবং ময়নাতদন্ত প্রতিবেদন বিশ্লেষণের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। প্রয়োজনে বাসার সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হবে।

এদিকে জানা গেছে, ঘটনার সময় জাহের আলভী নেপালে অবস্থান করছিলেন। পরিবারের অভিযোগ, শুটিংয়ের জন্য নয়, বরং তিথির জন্মদিন উদযাপনে তিনি সেখানে গিয়েছিলেন—যা ইকরা জেনে মানসিকভাবে আরও ভেঙে পড়েন।

ইকরার বান্ধবী শিমি জানান, গত দুই বছর ধরে আলভী ও তিথির মধ্যে সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে ইকরা দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে ছিলেন এবং বারবার সম্পর্ক ছিন্ন করার অনুরোধ জানালেও আলভী তাতে গুরুত্ব দেননি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ