বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়েকে কেন্দ্র করে ভারতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর অভিনেতাকে হত্যার আহ্বান জানিয়ে ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন অযোধ্যার এক কট্টরপন্থী হিন্দু ধর্মগুরু। এর আগে আমিরের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগও তোলা হয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অযোধ্যার ধর্মগুরু জগৎগুরু পরমহংস আচার্য […]
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেতা আমির খানের তৃতীয় বিয়েকে কেন্দ্র করে ভারতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর অভিনেতাকে হত্যার আহ্বান জানিয়ে ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন অযোধ্যার এক কট্টরপন্থী হিন্দু ধর্মগুরু। এর আগে আমিরের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগও তোলা হয়।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অযোধ্যার ধর্মগুরু জগৎগুরু পরমহংস আচার্য এক বক্তব্যে বলেন, “যে ব্যক্তি আমির খানকে হত্যা করবে, তাকে ৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে।” তিনি আরও দাবি করেন, ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো আইনি মামলা হলে তার ব্যয়ও বহন করবেন।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে আইনি প্রক্রিয়ায় দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনের একটি অংশে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
মহারাষ্ট্রের বিজেপি নেতা ও মন্ত্রী নীতেশ রানে আমির খানকে কটাক্ষ করে তাকে ‘লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ বলে মন্তব্য করেন।
জগৎগুরু পরমহংস আচার্যের দাবি, আমির খানের একাধিক বিয়ে কোনো সাধারণ বিষয় নয়। তার অভিযোগ, হিন্দু নারীদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করা হচ্ছে। সমাজ ও দেশের সংস্কৃতি রক্ষার স্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
তবে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গৌরী স্প্র্যাট হিন্দু নন; তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী।
এদিকে আমির খান বা তার টিম এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
হত্যার আহ্বানসংবলিত এই বক্তব্য নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়নি।