সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১১:৫১ এএম, ২৪ মার্চ ২০২৬

তেল আবিবসহ একাধিক স্থানে হামলা, সব সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র এ সতর্কবার্তা দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্যে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি জানান, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি আরও দাবি করেন, ইসলামিক […]

তেল আবিবসহ একাধিক স্থানে হামলা, সব সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র এ সতর্কবার্তা দেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্যে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি জানান, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

তিনি আরও দাবি করেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরাকের এরবিল এলাকায় বড় ধরনের হামলা চালিয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে আঘাত হানার কথাও উল্লেখ করা হয়।

এছাড়া ইসরাইলের আশকেলন, তেল আবিব, হাইফা ও গুশ দান অঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হয়েছে।

আইআরজিসি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘প্রতারণামূলক আচরণ’ তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না। বরং শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক কৌশল ব্যর্থ হবে এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পিছু হটতে বাধ্য হবে বলেও দাবি করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ