সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৯:১০ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫

তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি: অপু বিশ্বাস

মৃত্যুর পাঁচ বছর পূর্ণ হলো বড়পর্দার অভিনেত্রী অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাসের। এখনো মায়ের অনুপস্থিতি মেনে নিতে পারেন না অভিনেত্রী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস তার মায়ের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন- ‘আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা। ঠিক এই দিনে তোমাকে […]

তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি: অপু বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মৃত্যুর পাঁচ বছর পূর্ণ হলো বড়পর্দার অভিনেত্রী অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাসের। এখনো মায়ের অনুপস্থিতি মেনে নিতে পারেন না অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস তার মায়ের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন- ‘আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা। ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।’

২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শেফালী বিশ্বাসের। এর ঠিক কয়েক দিন আগে তিনি স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই সময় চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর থেকে প্রায় প্রতি বছর এই দিনে মাকে গভীরভাবে স্মরণ করেন অপু বিশ্বাস।

উল্লেখ্য, মায়ের মৃত্যুর ১০ দিন পর (২৮ সেপ্টেম্বর) সন্তানের জন্ম দেন অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয় জন্ম নেওয়ায় সেই মাসটি তার জীবনে আনন্দের হলেও মায়ের মৃত্যুবার্ষিকীর কারণে তা বেদনাদায়ক হয়ে ওঠে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ