সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
১:৪৪ অপরাহ্ন, ১ জুন ২০২৬

থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ অভিনেত্রীর

দক্ষিণী অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিনেত্রী ও সাবেক নার্স জুলি অভিযোগ করেছেন, বিজয়পন্থী সমর্থকদের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং ও মানসিক হয়রানির কারণে তিনি চরম মানসিক চাপে পড়েছিলেন এবং এর ফলেই গর্ভপাতের শিকার হন। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলি দাবি করেন, বিয়ের পর তিনি প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। কিন্তু সামাজিক […]

থালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ অভিনেত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দক্ষিণী অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিনেত্রী ও সাবেক নার্স জুলি অভিযোগ করেছেন, বিজয়পন্থী সমর্থকদের দীর্ঘদিনের অনলাইন ট্রোলিং ও মানসিক হয়রানির কারণে তিনি চরম মানসিক চাপে পড়েছিলেন এবং এর ফলেই গর্ভপাতের শিকার হন।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জুলি দাবি করেন, বিয়ের পর তিনি প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার স্বামীকে নিয়ে ধারাবাহিক কুরুচিপূর্ণ মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এবং অপপ্রচার চালানো হয়, যা তাকে গভীর মানসিক সংকটে ফেলে।

তার অভিযোগ, দীর্ঘদিনের এই অনলাইন হয়রানি তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলে। একপর্যায়ে তিনি গর্ভপাতের শিকার হন।

জুলি বলেন, “আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্না দায়ী।” তবে তিনি স্পষ্ট করে জানান, থালাপতি বিজয় সরাসরি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তার অভিযোগ, সমর্থকদের লাগামহীন আচরণ বন্ধে বিজয় কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

অভিনেত্রীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে সংগঠিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। এমনকি অভিযোগ দায়েরের পর তার বিরুদ্ধে ‘১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি’ সংক্রান্ত বিভিন্ন তথ্য ছড়িয়ে দেওয়া হয়, যাকে তিনি পরিকল্পিত চরিত্রহননের চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে চলতি বছরের মার্চ মাসে এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন জুলি। অভিযোগে আটজনের নাম উল্লেখ করা হলেও পরে তাকে জানানো হয়, বিষয়টি ফৌজদারি অপরাধের পরিবর্তে দেওয়ানি মানহানির আওতায় বিবেচিত হতে পারে।

জুলি মনে করেন, রাজনৈতিক সমর্থকদের একটি অংশ সমালোচকদের হয়রানিতে ব্যস্ত না থেকে জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তাদের অনুসারীদের আচরণের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তবে এ অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত থালাপতি বিজয় কিংবা তার রাজনৈতিক দল টিভিকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ