সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৫২ পিএম, ১১ মে ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবার জেবদিন এলাকার একটি বাড়িতে এ হামলা চালানো হয়। একই হামলায় একজন সিরীয় নাগরিকও প্রাণ হারান। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নিহত তিনজনই ওই এলাকায় কর্মরত ছিলেন। তবে নিহত দুই বাংলাদেশির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিন জেবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় […]

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবার জেবদিন এলাকার একটি বাড়িতে এ হামলা চালানো হয়। একই হামলায় একজন সিরীয় নাগরিকও প্রাণ হারান।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নিহত তিনজনই ওই এলাকায় কর্মরত ছিলেন। তবে নিহত দুই বাংলাদেশির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিন জেবদিন এলাকায় এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলা চালানো হলে আরও দুজন স্থানীয় বাসিন্দা নিহত হন।

চলতি বছরের ২ মার্চ থেকে লেবাননে পুনরায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে দেশটিতে ধারাবাহিক হামলা ও সংঘর্ষে হাজারো মানুষ হতাহত হয়েছেন।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ