সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৪৩ অপরাহ্ন, ১৪ মে ২০২৬

দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ভারতের দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। এর আগে জোটভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সম্প্রসারণবাদী ও যুদ্ধবাজ নীতি অনুসরণের অভিযোগে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, গত এক […]

দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারতের দিল্লিতে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন।

এর আগে জোটভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আরাগচি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সম্প্রসারণবাদী ও যুদ্ধবাজ নীতি অনুসরণের অভিযোগে কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, গত এক বছরে ইরান দুই দফা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অবৈধ ও নৃশংস আগ্রাসনের শিকার হয়েছে।

আরাগচির দাবি, ইরানে হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে অভিযোগ তুলেছে, তা ছিল সম্পূর্ণ মিথ্যা। তার ভাষায়, বেপরোয়া সামরিক অভিযানকে তারা নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যার ফলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠছে এবং এর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে।

বুধবার তিনি “মিনাব ১৬৮” নামের একটি বিমানে করে ভারতে পৌঁছান। ইরানের মিনাবের একটি স্কুলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত ১৬৮ শিশুর স্মরণে বিমানটির এই নাম দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ