সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:৪৬ অপরাহ্ন, ৬ ফেব্রুয়ারি ২০২৬

দিল্লিতে ১৫ দিনে নিখোঁজ ৮০০-এর বেশি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

২০২৬ সালের শুরুতেই ভারতের রাজধানী দিল্লিতে নিখোঁজের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। জানুয়ারির প্রথম ১৫ দিনে শহরটিতে মোট ৮০৭ জন নিখোঁজ হওয়ার অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৫০৯ জন নারী ও শিশু, যা মোট সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ। দিল্লি পুলিশের তথ্য উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি মাসের ১ থেকে […]

দিল্লিতে ১৫ দিনে নিখোঁজ ৮০০-এর বেশি,  নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

২০২৬ সালের শুরুতেই ভারতের রাজধানী দিল্লিতে নিখোঁজের ঘটনায় ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। জানুয়ারির প্রথম ১৫ দিনে শহরটিতে মোট ৮০৭ জন নিখোঁজ হওয়ার অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৫০৯ জন নারী ও শিশু, যা মোট সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ। দিল্লি পুলিশের তথ্য উদ্ধৃত করে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি মাসের ১ থেকে ১৫ তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় ৫৪টি করে নিখোঁজের অভিযোগ এসেছে। নিখোঁজ ৮০৭ জনের মধ্যে এখন পর্যন্ত ২৩৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি ৫৭২ জনের কোনো খোঁজ এখনো মেলেনি।

নিখোঁজদের মধ্যে ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এদের মধ্যে ১৪৬ জন মেয়ে এবং ৪৫ জন ছেলে। কিশোর-কিশোরীদের সংখ্যা সবচেয়ে বেশি—মোট ১৬৯ জন, যার মধ্যে ১৩৮ জন মেয়ে ও ৩১ জন ছেলে। পরিসংখ্যান বলছে, এই কিশোর-কিশোরীদের নিখোঁজের প্রায় ৭১ শতাংশ মামলার এখনো কোনো সমাধান হয়নি।

প্রতিবেদনে আরও জানানো হয়, ৮ থেকে ১২ বছর বয়সি ১৩ শিশু নিখোঁজ হয়েছে, যাদের মধ্যে আটজন ছেলে এবং পাঁচজন মেয়ে। এছাড়া আট বছরের নিচে বয়সী আরও নয় শিশুর নিখোঁজের তথ্য পাওয়া গেছে। এই কম বয়সি শিশুদের মধ্যে এখন পর্যন্ত মাত্র ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

একই সময়ে প্রাপ্তবয়স্কদের নিখোঁজের সংখ্যাও উদ্বেগজনক। জানুয়ারির প্রথম ১৫ দিনে মোট ৬১৬ জন প্রাপ্তবয়স্ক নিখোঁজ হন, যার মধ্যে ৩৬৩ জন নারী এবং ২৫৩ জন পুরুষ। এদের মধ্যে ১৮১ জনকে খুঁজে পাওয়া গেলেও ৪৩৫টি মামলা এখনো অমীমাংসিত রয়েছে।

এই চিত্র দিল্লিতে দীর্ঘদিনের একটি উদ্বেগজনক প্রবণতারই প্রতিফলন। ২০২৫ সালে রাজধানীতে মোট সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়, যার মধ্যে ৬০ শতাংশেরও বেশি ছিলেন নারী। গত এক দশকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ সময়কালে দিল্লিতে প্রায় ২ লাখ ৩০ হাজার মানুষ নিখোঁজ হয়েছেন এবং এখনো প্রায় ৫২ হাজার মামলার কোনো সুরাহা হয়নি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ