সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:২৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

দীপিকার ৮ ঘণ্টা শিফট নিয়ে এবার খোঁচা ফারাহর

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কাছে পরিচালক সন্দীপ রেড্ডী বঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় কাজ করার প্রস্তাব আসে। কিন্তু অভিনেত্রী শর্ত দিয়েছিলেন— তিনি আট ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না। এরপর সেই সিনেমা থেকে বাদ পড়েন দীপিকা। অভিনেত্রীর এমন সিদ্ধান্ত ঠিক না কি ভুল, তা নিয়ে চলে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক। এ নিয়ে বহু কটাক্ষের মুখে পড়েন দীপিকা […]

দীপিকার ৮ ঘণ্টা শিফট নিয়ে এবার খোঁচা ফারাহর
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কাছে পরিচালক সন্দীপ রেড্ডী বঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় কাজ করার প্রস্তাব আসে। কিন্তু অভিনেত্রী শর্ত দিয়েছিলেন— তিনি আট ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না। এরপর সেই সিনেমা থেকে বাদ পড়েন দীপিকা। অভিনেত্রীর এমন সিদ্ধান্ত ঠিক না কি ভুল, তা নিয়ে চলে সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক। এ নিয়ে বহু কটাক্ষের মুখে পড়েন দীপিকা পাড়ুকোন। শুট করার আগে একাধিক শর্ত দিয়ে নাকি কাজও হারাচ্ছেন তিনি। এবার অভিনেত্রীকে খোঁচা দিলেন বলিউড কোরিওগ্রাফার ফারহা খান।

এ কোরিওগ্রাফার বর্তমানে তার ভ্লগ নিয়ে ব্যস্ত রয়েছেন। সম্প্রতি তিনি গিয়েছিলেন অভিনেতা রোহিত সরাফের বাড়িতে। সঙ্গে গিয়েছিলেন ফারহার বাড়ির রন্ধনশিল্পী দিলীপ। ক্যামেরার সামনে এসেছিলেন রোহিতের মাও। তাকে ক্যামেরার সামনে আসতে রাজি করাতে নাকি বেশ সময় লেগেছিল ফারহার। তাই বলিউড পরিচালক মজা করে বলেন, কোনো সিনেমার প্রস্তাবে রাজি হতে দীপিকাও এত বেশি সময় নেয় না।

দীপিকার কথা উঠতেই রন্ধনশিল্পী দিলীপ বলেন, আপনার অনুষ্ঠানে দীপিকা ম্যাডাম কবে আসবেন? তখন ফারহা বলেন, তুই যেদিন গ্রামে যাবি, সেদিন দীপিকা আসবে। আর শোন— দীপিকা শুধু আট ঘণ্টা শুটিং করে। এখানে আসার সময় ওর কাছে নেই।

সন্দীপ রেড্ডী বঙ্গার ‘স্পিরিট’ সিনেমায় দীপিকার বদলে অন্য নায়িকা নিয়েছে প্রযোজক। অভিনেত্রীর আট ঘণ্টার বেশি শুটিং না করার সঙ্গে পারিশ্রমিক ২০ কোটি রুপির শর্ত দিয়েছিলেন। এই শর্তের জন্য বাদ পড়তে হয় তাকে। কিছু দিন আগে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েল থেকেও বাদ পড়েছেন অভিনেত্রী।

সেই প্রযোজনা সূত্রে বলা হয়েছিল—‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো সিনেমা তৈরি করতে দায়বদ্ধতার প্রয়োজন হয়। দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ