সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:৪৩ অপরাহ্ন, ৫ সেপ্টেম্বর ২০২৬

দুই যুগ আগের বাড়ি দখলের ঘটনা, বর্তমানে নিজ ফ্ল্যাটে ভালো আছেন দিলারা জামান

অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের পুরোনো একটি সাক্ষাৎকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, ঘটনাটি প্রায় ২৪ বছর আগের। বর্তমানে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটে ভালো আছেন। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইউটিউব ভিডিওতে দিলারা জামানকে তার পুরোনো বাড়ি দখলের ঘটনা নিয়ে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি জানান, বাবার […]

দুই যুগ আগের বাড়ি দখলের ঘটনা, বর্তমানে নিজ ফ্ল্যাটে ভালো আছেন দিলারা জামান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের পুরোনো একটি সাক্ষাৎকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন, ঘটনাটি প্রায় ২৪ বছর আগের। বর্তমানে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটে ভালো আছেন।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইউটিউব ভিডিওতে দিলারা জামানকে তার পুরোনো বাড়ি দখলের ঘটনা নিয়ে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি জানান, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে নির্মাণ করা বাড়িটি একসময় ভাড়াটিয়া দখল করে নিয়েছিল। সাক্ষাৎকারের ওই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে বিষয়টিকে বর্তমান ঘটনা হিসেবে ধরে নেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, প্রায় ২৪ বছর আগে ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া ছয় কাঠা জমি নিয়ে ওই ঘটনা ঘটেছিল। পরে সব কাগজপত্র সঠিক থাকায় আদালতের মাধ্যমে তিনি জমিটি ফিরে পান।

দিলারা জামান বলেন, তার বাড়ি দখলের ঘটনা সত্য হলেও এটি প্রায় দুই যুগ আগের। সাক্ষাৎকারে কথার প্রসঙ্গে বিষয়টি উঠে এসেছিল, কিন্তু সেখানে পুরো বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়নি।

জমি বিক্রি করে ২০০৮ সালে উত্তরা ফ্ল্যাট

জমিটি বুঝে পাওয়ার পর সেটি বিক্রি করে ২০০৮ সালে উত্তরা একটি ফ্ল্যাট কেনেন দিলারা জামান। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি।

শ্যামলীর সেই জমিতে বর্তমানে দশতলা একটি অ্যাপার্টমেন্ট ভবন নির্মিত হয়েছে জানিয়ে অভিনেত্রী বলেন, ওই এলাকায় গেলে নিজের পুরোনো জায়গাটি দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি জানান, ২০০৮ সাল থেকে উত্তরায় নিজের ফ্ল্যাটেই তার বসবাস।

বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট দিলারা জামান। নিজের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন তিনি ভালো আছেন এবং তার কোনো সমস্যা নেই।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ