Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
১১:২০ এএম, ৯ সেপ্টেম্বর ২০২৫

দুই সন্তানের অসুস্থতায় আদালতে হাজির হননি পরীমনি

শ্লীলতাহানির মামলার সাক্ষ্যগ্রহণে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। তার দুই সন্তান অসুস্থ থাকায় তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন। আবেদনের পর, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকা পরীমনির সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ আগামী বছরের ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, পরীমনির দুই সন্তানকে […]

দুই সন্তানের অসুস্থতায় আদালতে হাজির হননি পরীমনি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শ্লীলতাহানির মামলার সাক্ষ্যগ্রহণে হাজির হতে পারেননি চিত্রনায়িকা পরীমনি। তার দুই সন্তান অসুস্থ থাকায় তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন।

আবেদনের পর, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকা পরীমনির সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ আগামী বছরের ১০ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, পরীমনির দুই সন্তানকে টিকা দেওয়ায় তারা কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। তাই পরীমনি নির্ধারিত সময়ে আদালতে হাজির হতে পারেননি এবং তার পক্ষে সময়ের আবেদন করা হয়েছিল। আদালত আবেদন মঞ্জুর করেছেন।

মামলার আসামি নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমনি নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সাভার থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরু করার আদেশ দেন। পরীমনির আংশিক জবানবন্দির মাধ্যমে ২৯ নভেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

গত বছরের ২৪ জুলাই আদালতে জবানবন্দি দিতে ইতস্ততাবোধ করলে, পরীমনির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে সাক্ষ্য গ্রহণের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন এবং ২২ সেপ্টেম্বর পরীমনির জবানবন্দি রেকর্ড শেষ হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ