Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
৮:২০ এএম, ১৪ আগস্ট ২০২৫

দুধকুমারের পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

কুড়িগ্রামে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ও ধরলা নদী এবং দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে চরাঞ্চলের কৃষিজমি। এদিকে আসন্ন বন্যা মোকাবেলায় বন্যাপ্রবণ ৬ উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার […]

দুধকুমারের পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কুড়িগ্রামে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ও ধরলা নদী এবং দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে চরাঞ্চলের কৃষিজমি।

এদিকে আসন্ন বন্যা মোকাবেলায় বন্যাপ্রবণ ৬ উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড।

দুধকুমার নদের পাড়ের বাসিন্দা ফরিদুল, জুলহাস ও চান মিয়া জানান, যে হারে নদের পানি বৃদ্ধি পাচ্ছে তাতে দুই-এক দিনের মধ্যে সমস্ত চরাঞ্চল পানিতে তলিয়ে যাবে।

তারা জানান, উপজেলার চরাঞ্চলে বসবাসরত মানুষদের জন্য এ সময়টি চরম দুশ্চিন্তার। বন্যার পাশাপাশি নদী ভাঙনের আতঙ্কে দিন কাটছে তাদের।

নাগেশ্বরী উপজেলার চর বিষ্ণুপুর এলাকার শামসুল হক জানান, পুরো চরে পানি ঢুকেছে। চরের রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে। রোপা আমনখেত পানিতে ডুবে গেছে।

এদিকে আসন্ন বন্যা মোকাবেলায় বন্যা প্রবণ জেলার ৬টি উপজেলায় কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। এসব উপজেলাগুলো হলো- ভূরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী ও চর রাজীবপুর। এসব কন্ট্রোল রুম বন্যার সার্বিক পরিস্থিতি তদারকি ও মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মো. রাকিবুল হাসান বলেন, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়ছে। এতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। স্থানীয়দের সতর্ক অবস্থানে থাকতে বলা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ