Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৩:১০ পিএম, ১৪ মে ২০২৬

দেশের ভুল চিকিৎসায় ভুগতে হচ্ছে কারিনাকে: কায়সার হামিদ

ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন বাবা, দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ। গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কারিনাকে চেন্নাইয়ে নেওয়া হয়। তার সঙ্গে মা এবং দুই ভাই গেলেও ভিসা জটিলতার কারণে কায়সার […]

দেশের ভুল চিকিৎসায় ভুগতে হচ্ছে কারিনাকে: কায়সার হামিদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন বাবা, দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ।

গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কারিনাকে চেন্নাইয়ে নেওয়া হয়। তার সঙ্গে মা এবং দুই ভাই গেলেও ভিসা জটিলতার কারণে কায়সার হামিদ ভারত যেতে পারেননি।

ইত্তেফাক ডিজিটালকে দেওয়া প্রতিক্রিয়ায় কায়সার হামিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে প্রাথমিক চিকিৎসার সময় বড় ধরনের ভুল পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অপ্রয়োজনীয় ওষুধ, ঘুমের বড়ি এবং উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তার দাবি, এসবের প্রভাবে পরে কারিনার ফুসফুসে জটিলতা তৈরি হয়।

তিনি আরও বলেন, দেশে হেপাটাইটিস এ-এর চিকিৎসা এবং লিভার প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও ব্যবস্থা না থাকায় তাদের মতো সাধারণ পরিবারকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

চেন্নাইয়ে চিকিৎসাধীন কারিনার জন্য ধাপে ধাপে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার লিভার প্রতিস্থাপন করা জরুরি। এই কঠিন সময়ে বোনের পাশে রয়েছেন তার দুই ভাই—মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ। দুজনই লিভার দিতে সম্মত হয়েছেন। তবে রক্তের গ্রুপের মিল থাকায় ছোট ভাই সাদাত হামিদের লিভারের ২০ শতাংশ কারিনার শরীরে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে চেন্নাইয়ের চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার কাজ করছেন। এরপরই মূল অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনা কায়সার যেমন জনপ্রিয়, তেমনি অভিনেত্রী হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর অভিনীত ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’—এর মতো কাজ দর্শকদের প্রশংসা পেয়েছে। এখন তাঁর দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ