বাংলাদেশের সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন মন্ত্রণালয় বুধবার সকালে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ২৭ ডিসেম্বর […]
বাংলাদেশের সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন মন্ত্রণালয় বুধবার সকালে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবিধান অনুযায়ী, বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ওই দিন তার বয়স ৬৭ বছরে পূর্ণ হবে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর কর্মজীবন শুরু হয় ১৯৮৫ সালে জজ কোর্টে আইন পেশার মাধ্যমে। পরবর্তীতে ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।