সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

স্বাস্থ্য
২:০৫ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬

দেশে হামে আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর

দেশে হামে আক্রান্ত শিশুদের বড় একটি অংশ কোনো ধরনের টিকা নেয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটির তথ্য অনুযায়ী, আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি, আর ১৪ শতাংশ মাত্র এক ডোজ টিকা নিয়েছে। বুধবার এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান। তিনি বলেন, টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। […]

দেশে হামে আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশে হামে আক্রান্ত শিশুদের বড় একটি অংশ কোনো ধরনের টিকা নেয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটির তথ্য অনুযায়ী, আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি, আর ১৪ শতাংশ মাত্র এক ডোজ টিকা নিয়েছে।

বুধবার এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

তিনি বলেন, টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে মানুষের শরীরে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হলে আক্রান্তের হার কমে আসবে বলে আশা করছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন। তাদের মধ্যে ৮৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে।

অধিদফতর জানায়, পরীক্ষার সীমাবদ্ধতার কারণে সব রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রোগ নির্ণয় ও চিকিৎসা সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ