সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাণিজ্য
২:৪৭ পিএম, ২ জানুয়ারি ২০২৬

নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ ২০২৫ সালে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়েছে। সদ্য সমাপ্ত বছরে নগদের মাধ্যমে মোট লেনদেন হয়েছে ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা আগের বছর ২০২৪ সালের প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বার্ষিক রেকর্ডের পাশাপাশি মাসিক লেনদেনেও নতুন মাইলফলক স্পর্শ করেছে নগদ। […]

Nagad
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ ২০২৫ সালে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়েছে। সদ্য সমাপ্ত বছরে নগদের মাধ্যমে মোট লেনদেন হয়েছে ৩ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা আগের বছর ২০২৪ সালের প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বার্ষিক রেকর্ডের পাশাপাশি মাসিক লেনদেনেও নতুন মাইলফলক স্পর্শ করেছে নগদ। ২০২৫ সালের ডিসেম্বর মাসে গ্রাহকেরা ৩৫ হাজার ৫৩০ কোটি টাকার লেনদেন করেছেন, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। শুধু ২০২৫ সালেই তিনবার মাসিক লেনদেনের নতুন রেকর্ড গড়ে নগদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, গ্রাহকদের জন্য উন্নত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করার লক্ষ্যেই নগদ ধারাবাহিকভাবে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করেছে। বাজারের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জসহ গ্রাহকবান্ধব উদ্যোগের কারণেই নগদের প্রতি মানুষের আস্থা বেড়েছে এবং লেনদেনের পরিমাণও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা হিসেবে নগদ বর্তমানে আরও শক্তিশালী নিরাপত্তা ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করছে। এর ফলে নতুন গ্রাহক যুক্ত হওয়ার পাশাপাশি বিদ্যমান গ্রাহকেরাও আগের চেয়ে বেশি লেনদেন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রা শুরুর মাত্র ছয় বছরের মধ্যেই নগদ দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। এ সময়ে গ্রাহকসংখ্যা ও লেনদেন—উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। রেকর্ড লেনদেনের বড় অংশ এসেছে ক্যাশ ইন ও ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পেমেন্ট, সেবা প্রতিষ্ঠানের বিল পরিশোধ, মোবাইল রিচার্জ এবং রেমিট্যান্স বা প্রবাসী আয় থেকে।

নগদের তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবর মাসে ৩৪ হাজার ৭০৫ কোটি টাকার লেনদেনের মাধ্যমে প্রথমবার মাসিক রেকর্ড গড়ে প্রতিষ্ঠানটি। এর আগে একই বছরের মার্চে লেনদেন ছাড়ায় ৩৪ হাজার কোটি টাকা। আর ২০২৪ সালের জুনে একবার মাসিক লেনদেন হয়েছিল ৩২ হাজার কোটি টাকা, যা তখনকার সর্বোচ্চ ছিল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ