সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:৩৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫

নতুন ছবিতে সিয়ামের নায়িকা ইধিকা পাল

আগামী বছর বড় বাজেটের একাধিক চলচ্চিত্রে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে ঢালিউড। ইতিমধ্যে বেশ কিছু ছবির শুটিংও শুরু হয়েছে। সেই তালিকায় নতুনভাবে যুক্ত হলো পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’। চলচ্চিত্রদুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে এই ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে চূড়ান্ত করা। এ জুটি এবারই প্রথম বড় পর্দায় একসঙ্গে কাজ করতে […]

নতুন ছবিতে সিয়ামের নায়িকা ইধিকা পাল
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী বছর বড় বাজেটের একাধিক চলচ্চিত্রে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে ঢালিউড। ইতিমধ্যে বেশ কিছু ছবির শুটিংও শুরু হয়েছে। সেই তালিকায় নতুনভাবে যুক্ত হলো পরিচালক মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’।

চলচ্চিত্রদুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে এই ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে চূড়ান্ত করা। এ জুটি এবারই প্রথম বড় পর্দায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুরুর দিকে নায়িকা হিসেবে প্রার্থনা ফারদিন দীঘি বা সাবিলা নূরের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত নির্মাতারা ইধিকাকেই নির্বাচিত করেন। ‘বরবাদ’ সিনেমায় ইধিকার সঙ্গে কাজ করেছিলেন পরিচালক মেহেদী হাসান হৃদয়, আর এবার ‘রাক্ষস’-এও তাকে নায়িকা হিসেবে নেওয়া হলো।

এর আগে তামিম রহমানের ‘সিকান্দার’ সিনেমায় সিয়াম–ইধিকার সম্ভাব্য জুটির খবর শোনা গেলেও প্রকল্পটি এগোয়নি। ফলে ‘রাক্ষস’-এ তাদের একসঙ্গে দেখা যাবে—এ খবর দর্শকদের মধ্যে নতুন উৎসাহ তৈরি করেছে।

বাংলাদেশি দর্শকের কাছে ইধিকা জনপ্রিয়তা পেয়েছেন শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরে ‘বরবাদ’-এও শাকিবের বিপরীতে কাজ করেন। এর বাইরে তিনি ‘কবি’, ‘খাদান’ এবং দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’-এর মতো প্রযোজনায় অভিনয় করেছেন।

অন্যদিকে সিয়ামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘জংলি’। ‘পোড়ামন ২’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর থেকে তিনি বাণিজ্যিক ও কনটেন্টনির্ভর—দুই ধারার সিনেমাতেই নিজের জায়গা শক্ত করেছেন।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাক্ষস’-এর শুটিং শুরু হবে চলতি মাসেই ঢাকায়। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন সিকোয়েন্সও যুক্ত হবে বলে জানা গেছে। তবে সিনেমাটি নিয়ে নির্মাতা ও সিয়াম এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ