সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:০৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫

নতুন প্রেমে বিল গেটসের কন্যা ?

বিশ্বের শীর্ষ ধনীদের একজন ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটসের প্রেমজীবন নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিকে ঘিরে শুরু হয়েছে নতুন সম্পর্কের জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ফোবির পাশে দেখা যায় চ্যাজ ফ্লিনকে। ছবির ক্যাপশনে কোনো ব্যাখ্যা না দিয়ে শুধু একটি লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন […]

নতুন প্রেমে বিল গেটসের কন্যা ফোবি?

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বের শীর্ষ ধনীদের একজন ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটসের প্রেমজীবন নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিকে ঘিরে শুরু হয়েছে নতুন সম্পর্কের জল্পনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ফোবির পাশে দেখা যায় চ্যাজ ফ্লিনকে। ছবির ক্যাপশনে কোনো ব্যাখ্যা না দিয়ে শুধু একটি লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন ফোবি—যা অনেকের কাছেই তাদের সম্পর্কের ইঙ্গিত হিসেবে ধরা পড়েছে।

ছবিতে দুজনকে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাওয়ায় নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে। পোস্ট প্রকাশের পরপরই কমেন্ট বক্স ভরে যায় শুভেচ্ছা ও মজার মন্তব্যে। কেউ লিখেছেন, ‘এইবার হয়তো পুরোনো সম্পর্কটাই পাকাপোক্ত হবে’, আবার কেউ অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

চ্যাজ ফ্লিন ফোবির জীবনে নতুন কেউ নন। জানা যায়, তারা দুজনই একই হাইস্কুলে পড়াশোনা করেছেন এবং তখন থেকেই তাদের বন্ধুত্ব। অল্প সময়ের জন্য সেই বন্ধুত্ব একসময় সম্পর্কে রূপ নিয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও সেই সম্পর্ক নতুন করে শুরু হয়েছে বলেই ধারণা করছেন অনেকে।

এক সাক্ষাৎকারে ফোবি জানিয়েছিলেন, ১৫ বছর বয়স থেকেই তিনি চ্যাজকে চেনেন। ফলে এই সম্পর্ককে অনেকেই ‘পুরোনো বন্ধুত্বের নতুন অধ্যায়’ হিসেবে দেখছেন।

এর আগে ফোবি প্রেমে জড়িয়েছিলেন ব্রিটিশ সংগীত কিংবদন্তি পল ম্যাককার্টনির নাতি আর্থার ডোনাল্ডের সঙ্গে। ২০২৩ সালের শেষ দিকে তাদের সম্পর্কের গুঞ্জন শুরু হয় এবং ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ফোবি নিজেই তা নিশ্চিত করেন। তবে ২০২৫ সালের শেষ দিকে সেই সম্পর্কে ইতি টানেন তারা।

ব্রেকআপের মাত্র এক মাস পরই নতুন প্রেমের ইঙ্গিত—সব মিলিয়ে বিল গেটস কন্যার ব্যক্তিগত জীবন ঘিরে এখন সরগরম বিনোদন দুনিয়া।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ