সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:৩৬ অপরাহ্ন, ১৯ মে ২০২৬

নতুন সুরে ফিরছে ‘কোক স্টুডিও বাংলা’, শুরু হয়েছে চতুর্থ সিজনের কাজ

নতুন সুরে ফিরছে জনপ্রিয় সংগীত আয়োজন কোক স্টুডিও বাংলা। শুরু হয়েছে এর চতুর্থ সিজনের কাজ, আর সেই খবরেই সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস। এরই মধ্যে একটি গানের চিত্রধারণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, পরিচিত মঞ্চসজ্জায় গান পরিবেশন করছেন দুই শিল্পী। তবে তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে […]

নতুন সুরে ফিরছে ‘কোক স্টুডিও বাংলা’, শুরু হয়েছে চতুর্থ সিজনের কাজ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নতুন সুরে ফিরছে জনপ্রিয় সংগীত আয়োজন কোক স্টুডিও বাংলা। শুরু হয়েছে এর চতুর্থ সিজনের কাজ, আর সেই খবরেই সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস।

এরই মধ্যে একটি গানের চিত্রধারণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, পরিচিত মঞ্চসজ্জায় গান পরিবেশন করছেন দুই শিল্পী। তবে তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

আয়োজনটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গত ১৪ ও ১৫ মে ঢাকায় একটি গানের শুটিং সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি গানগুলোর চিত্রধারণও করা হবে।

তবে নতুন মৌসুমে কারা থাকছেন কিংবা প্রথম গান কবে প্রকাশ পাবে— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আয়োজকরা জানিয়েছেন, খুব শিগগিরই বিস্তারিত ঘোষণা আসবে।

এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলা সিজন ৩। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ২৩ আগস্ট নতুন গান নিয়ে আবারও ফিরে আসে আয়োজনটি।

প্রথম তিন মৌসুমে সংগীত পরিকল্পনার দায়িত্বে ছিলেন শায়ান চৌধুরী অর্ণব। তার সংগীতায়োজন ও ভিন্নধর্মী উপস্থাপনা দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

২০২২ সালে যাত্রা শুরু করা এই আয়োজনের প্রথম মৌসুমে প্রকাশিত হয়েছিল মোট ১০টি গান। দেশীয় লোকগান, আধুনিক সুর এবং পরীক্ষাধর্মী সংগীত উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়েই এটি আলাদা জনপ্রিয়তা অর্জন করে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ