সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ফটো গ্যালারি
১২:১৫ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫

নারী শিল্পী ফ্রিদার আঁকা সবচেয়ে দামি ছবিটি ৬০০ কোটিতে বিক্রি হলো

দি বাংলা ভয়েস ডেস্ক ঃদক্ষিণ আমেরিকার কিংবদন্তি চিত্রশিল্পী ফ্রিদা কাহ্লোর একটি আত্মচিত্র গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিউইয়র্কে ৫৪.৬৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ৬৬৯ কোটি ৩২ লাখেরও বেশি (৬৬৯,৩২,৯১,৯১২)। এটি একজন নারী শিল্পীর চিত্রকর্মের সর্বোচ্চ মূল্যের রেকর্ড স্থাপন করেছে। জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান সোথবিজ। ১৯৪০ সালে তৈরি কাহ্লোর এই চিত্রকর্মের শিরোনাম ‘এল […]

নারী শিল্পী ফ্রিদার আঁকা সবচেয়ে দামি ছবিটি ৬০০ কোটিতে বিক্রি হলো
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক ঃদক্ষিণ আমেরিকার কিংবদন্তি চিত্রশিল্পী ফ্রিদা কাহ্লোর একটি আত্মচিত্র গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিউইয়র্কে ৫৪.৬৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ৬৬৯ কোটি ৩২ লাখেরও বেশি (৬৬৯,৩২,৯১,৯১২)। এটি একজন নারী শিল্পীর চিত্রকর্মের সর্বোচ্চ মূল্যের রেকর্ড স্থাপন করেছে। জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান সোথবিজ।

১৯৪০ সালে তৈরি কাহ্লোর এই চিত্রকর্মের শিরোনাম ‘এল সুয়েঞ্জো (লা কামা)’। যা অনুবাদ করলে হয় ‘স্বপ্ন (বিছানা)’। ছবিটি অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়ে আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন মার্কিন শিল্পী জর্জিয়া ও’কিফ। তিনি ২০১৪ সালে তার ১৯৩২ সালের চিত্রকর্ম ‘জিমসন উইড/হোয়াইট ফ্লাওয়ার নং ১’ বিক্রি করেছিলেন ৪৪.৪ মিলিয়ন ডলারে।

সোথবিজ জানিয়েছে, কাহ্লোর এই চিত্রকর্মটি ‌নিলামকালে বিক্রি হওয়া সর্বোচ্চ মূল্যের নারী শিল্পীর কাজ হিসেবে জায়গা করে নিয়েছে।

নিলামকর্তারা জানাচ্ছেন, চিত্রকর্মটি কাহ্লোর কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে আঁকা হয়েছিল। তখন তার জীবন ও দিগো রিভেরার সঙ্গে সম্পর্ক নাটকীয় মোড় নিয়েছিল। নিলামের আগে চিত্রকর্মটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৪০-৬০ মিলিয়ন ডলার। তবে কে কিনেছেন ছবিটি সেই নাম প্রকাশ করা হয়নি।

চিত্রকর্মে দেখা যায় কাহ্লো একটি বিছানা ঘুমিয়ে রয়েছেন। সেই বিছানা যেন আকাশের মেঘের মাঝে ভেসে রয়েছে। তার উপরে একটি কঙ্কাল দাঁড়িয়ে আছে। তার পা ডাইনামাইটের লাঠিতে মোড়া।

সোথবিজের ল্যাটিন আমেরিকার আর্ট বিভাগের প্রধান আনা দি স্টাসি বলেন, ‘চিত্রকর্মটি খুব ব্যক্তিগত। কাহ্লো এখানে মেক্সিকোর লোকসংস্কৃতি ও ইউরোপীয় সুররিয়ালিজমের উপাদান মিশিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘ফ্রিদা নিজে পুরোপুরি সুররিয়ালিস্ট আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত মনে করতেন না। তবে এর অসাধারণ প্রতীকী উপাদানকে দেখে এটিকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করা যথার্থ মনে হয়।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ