জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত সম্প্রতি নিজের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেছেন। এক পডকাস্ট আলোচনায় তিনি জানান, একসময় পবিত্র কোরআন–এর বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেও গভীর অধ্যয়নের পর তার উপলব্ধিতে বড় পরিবর্তন এসেছে। তিনি বলেন, শুরুতে কোরআনের কিছু বিষয়ে অসঙ্গতি খুঁজতে চেয়েছিলেন। তবে বিস্তারিতভাবে তাফসির ও প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে বুঝতে […]
ছবি: সংগৃহীত
জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত সম্প্রতি নিজের বিশ্বাস ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেছেন। এক পডকাস্ট আলোচনায় তিনি জানান, একসময় পবিত্র কোরআন–এর বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেও গভীর অধ্যয়নের পর তার উপলব্ধিতে বড় পরিবর্তন এসেছে।
তিনি বলেন, শুরুতে কোরআনের কিছু বিষয়ে অসঙ্গতি খুঁজতে চেয়েছিলেন। তবে বিস্তারিতভাবে তাফসির ও প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে বুঝতে পারেন, যেগুলো তিনি ‘ভুল’ মনে করেছিলেন, সেগুলোর পেছনে ছিল গভীর তাৎপর্য।
গাজী রাকায়েতের ভাষায়, তার আগের ধারণাগুলো ছিল সীমিত জ্ঞানের ওপর ভিত্তি করে। পরবর্তীতে বিষয়গুলো গভীরভাবে জানার পর তিনি নিজের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হন। এই অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি ‘আত্মসমর্পণ’ শব্দটি ব্যবহার করেন, যা তার কাছে সত্যকে মেনে নেওয়ার একটি মানসিক পরিবর্তন।
তিনি আরও বলেন, কোনো বিষয় সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করার আগে সেটিকে ভালোভাবে বোঝা জরুরি। অল্প জ্ঞানে মন্তব্য করলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে দেখছেন এবং সত্য অনুসন্ধানের মানসিকতাকে প্রশংসা করছেন। তবে এ নিয়ে সমালোচনাও রয়েছে, যেখানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে।
বর্তমানে গাজী রাকায়েত নিয়মিত ধর্মচর্চা করছেন এবং ভবিষ্যতে কোরআনের বৈজ্ঞানিক ও গাণিতিক দিক নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা করার আগ্রহ প্রকাশ করেছেন।