সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:১৫ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

নিরাপত্তা শঙ্কায় কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ স্থগিত

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। পবিত্র রমজানে প্রতিদিন রাতে আদায় করা এই বিশেষ নামাজ সাধারণত পুরো মাসজুড়ে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আপাতত তা স্থগিত রাখা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের সামরিক […]

নিরাপত্তা শঙ্কায় কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ স্থগিত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। পবিত্র রমজানে প্রতিদিন রাতে আদায় করা এই বিশেষ নামাজ সাধারণত পুরো মাসজুড়ে অনুষ্ঠিত হয়ে থাকে। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আপাতত তা স্থগিত রাখা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে তেহরান। এর অংশ হিসেবে কুয়েতেও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্যও রয়েছেন। এই ঘটনার পর কুয়েত সরকার দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করে।

নিরাপত্তাজনিত কারণে তারাবির পাশাপাশি বৃহস্পতিবার রাতের বিশেষ জামাতেও মসজিদে নামাজ আদায় স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত বৃহস্পতিবার রাতে বিপুলসংখ্যক মুসল্লি মসজিদে একত্রিত হন, যা বর্তমান পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ বিবেচনায় নেওয়া হয়েছে।

একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে কাতার কর্তৃপক্ষ। দেশটিতে ইফতার মাহফিলসহ সব ধরনের জনসমাগমমূলক অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব নির্দেশনা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে শনিবার একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ