সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:০১ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬

নিরাপত্তা শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করলেন তিথি

পরিবার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনার পর পরকীয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার পর তিনি এই পদক্ষেপ নেন। তিথি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যাপক সাইবার বুলিং ও হুমকির শিকার হচ্ছেন। পরিবারকে নিয়ে অপমানজনক মন্তব্যের পাশাপাশি […]

নিরাপত্তা শঙ্কায় থানায় সাধারণ ডায়েরি করলেন তিথি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পরিবার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় সাধারণ ডায়েরি করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনার পর পরকীয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার পর তিনি এই পদক্ষেপ নেন।

তিথি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যাপক সাইবার বুলিং ও হুমকির শিকার হচ্ছেন। পরিবারকে নিয়ে অপমানজনক মন্তব্যের পাশাপাশি তার বাসার ঠিকানাও প্রকাশ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি তার ব্যক্তিগত ফোনালাপের তথ্যও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

অভিনেত্রীর দাবি, তাকে হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

তিথি বলেন, পুরো বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় সব প্রমাণ তাদের কাছে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আমি যদি কোনো অপরাধ করে থাকি, তবে তার বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত। কিন্তু দর্শক বাড়ানোর উদ্দেশ্যে বা কোনো বিষয়বস্তু নির্মাতার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার আমি মেনে নেব না।”

ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের ঘটনা ঘটলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন এই অভিনেত্রী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ