সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:৩২ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৫

নির্বাচন করতে চান আহমেদ শরীফ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ঢাকাই সিনেমার তারকারা। অভিনয় কিংবা নেতৃত্বের অভিজ্ঞতা—দুই দিক থেকেই বরাবরই এই নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখেন সিনিয়র শিল্পীরা। সেই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ। ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা আহমেদ শরীফ গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে […]

নির্বাচন করতে চান আহমেদ শরীফ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ঢাকাই সিনেমার তারকারা। অভিনয় কিংবা নেতৃত্বের অভিজ্ঞতা—দুই দিক থেকেই বরাবরই এই নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখেন সিনিয়র শিল্পীরা। সেই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ।

ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা আহমেদ শরীফ গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এক আলাপকালে তিনি বলেন, কাজের প্রয়োজনে বর্তমানে তিনি আমেরিকা থেকে দেশে এসেছেন এবং কিছুদিনের মধ্যেই আবার ফিরে যাবেন। তবে নির্বাচনের আগেই দেশে ফিরে আসবেন বলে জানান তিনি।

আহমেদ শরীফ বলেন, শিল্পী সমিতির জন্য যারা আন্তরিকভাবে কাজ করতে চান, তাদের নিয়েই একটি প্যানেল গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছাও রয়েছে তার, যদিও এখনো চূড়ান্তভাবে কোনো প্যানেল ঠিক হয়নি। এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা চলছে এবং কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ