সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:০৫ পিএম, ২৫ মার্চ ২০২৬

নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করে বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মঙ্গলবার আংকারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেন, ইসরাইলের নেতৃত্বে চলমান এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের ওপর চাপ সৃষ্টি করছে। তিনি সতর্ক করেন, হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটায় বিশ্ব অর্থনীতি অস্থির […]

নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এরদোয়ানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করে বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার আংকারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেন, ইসরাইলের নেতৃত্বে চলমান এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের ওপর চাপ সৃষ্টি করছে।

তিনি সতর্ক করেন, হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটায় বিশ্ব অর্থনীতি অস্থির হয়ে উঠছে। এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি বাণিজ্য পরিচালিত হয় বলে উল্লেখ করেন তিনি।

এরদোয়ান বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় নতুন জটিলতা তৈরি হচ্ছে এবং অর্থনৈতিক চাপ প্রতিদিন বাড়ছে। তাই দ্রুত যুদ্ধ বন্ধ করা জরুরি।

তিনি আরও বলেন, চলমান সহিংসতার জন্য নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের জবাবদিহির আওতায় আনা উচিত এবং আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তুরস্ক পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, দেশটি এই সংঘাতের বাইরে থাকতে চায়। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

এরদোয়ান পুনরায় যুদ্ধ বন্ধ ও উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং জানান, এই সংকট নিরসনে তুরস্ক কূটনৈতিকভাবে ভূমিকা রাখছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ