নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখন পর্যন্ত ৬৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় এখনো ২ হাজার ৩৬২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। শনিবার (২৯ আগস্ট) নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফাল এ তথ্য জানান। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ১ হাজার ৮৬৩ জন নেপালের […]
ছবি: সংগৃহীত
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর এখন পর্যন্ত ৬৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় এখনো ২ হাজার ৩৬২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফাল এ তথ্য জানান। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ১ হাজার ৮৬৩ জন নেপালের নাগরিক। তাদের মধ্যে ১ হাজার ৫৯১ জন পুরুষ এবং ২৬৪ জন নারী। এ ছাড়া নিখোঁজ ৪৯৯ জন বিদেশি নাগরিকের মধ্যে ২২৩ জন পুরুষ ও ৩০০ জন নারী রয়েছেন।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে ২৬৮ জন পুরুষ, ১৪৮ জন নারী, ২২ জন কিশোরী এবং ২০ জন কিশোর রয়েছেন। এর পাশাপাশি আরও ২১১টি আংশিক মানবদেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
এখন পর্যন্ত শনাক্ত হওয়া ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ।
বন্যার পর চলমান উদ্ধার ও অনুসন্ধান অভিযানে এ পর্যন্ত ২ হাজার ৩০১ জন আহত বা বিপদগ্রস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫০৬ জন পুরুষ এবং ৭৯৫ জন নারী রয়েছেন।
প্রলয়ংকরী বন্যায় ঘরবাড়ি হারিয়ে নুয়াকোট জেলার নয়টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তবে ধাদিং জেলার আশ্রয়কেন্দ্রে থাকা সব বাস্তুচ্যুত মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বন্যার পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং উদ্ধার হওয়া মরদেহ ও দেহাবশেষ শনাক্ত করতে নেপালে বড় আকারের অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দুর্যোগের ব্যাপকতার কারণে নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম আরও কিছুদিন চলতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট