সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৩:১২ অপরাহ্ন, ৭ অক্টোবর ২০২৬

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

সিনেমার পর্দায় একসময় মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। এবার বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদায় সরকারি দায়িত্ব পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এই পদে তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের কথা জানানো হয়। […]

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সিনেমার পর্দায় একসময় মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। এবার বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদায় সরকারি দায়িত্ব পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এই পদে তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, তার নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়টি আগেই জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণার পর এবার আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

মিঠুন চক্রবর্তী ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় প্রতিবাদী এক মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি দুই বাংলার দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছিল। পর্দার সেই চরিত্রের বহু বছর পর বাস্তব জীবনে সরকারি দায়িত্বে আসার ঘটনা নতুন করে আলোচনায় এনেছে অভিনেতাকে।

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনেই রয়েছে। তবে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে মিঠুন ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবেন, তার বিস্তারিত এখনো স্পষ্ট করা হয়নি। প্রশাসনিক মহলে ধারণা করা হচ্ছে, পরবর্তী সময়ে তার দায়িত্বের পরিধি আরও পরিষ্কার হবে।

নতুন সরকারের সময়ে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও সংস্কৃতিসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমেও মিঠুনকে যুক্ত থাকতে দেখা গেছে। উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনসহ সাংস্কৃতিক বিভিন্ন উদ্যোগে তার পরামর্শ নেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কমিটিতেও তিনি মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় মিঠুন চক্রবর্তী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। এর আগে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি। ২০১৪ সালে রাজ্যসভায় মনোনীত হওয়ার পর ২০১৬ সালে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন মিঠুন। এরপর বিজেপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে তাকে।

পাঁচ দশকের বেশি সময়ের অভিনয়জীবনে বাংলা ও হিন্দিসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন মিঠুন। এবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নতুন প্রশাসনিক দায়িত্বে যুক্ত হলেন তিনি।

সূত্র: ইত্তেফাক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ