ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে তাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। দলীয় বৈঠকে বিজেপির ২০৭ জন জয়ী বিধায়ক অংশ নেন। বৈঠক শেষে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। দলীয় সূত্র জানিয়েছে, পরিষদীয় দলনেতা পদে একাধিক প্রস্তাব […]
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার (৮ মে) বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে তাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়।
দলীয় বৈঠকে বিজেপির ২০৭ জন জয়ী বিধায়ক অংশ নেন। বৈঠক শেষে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। দলীয় সূত্র জানিয়েছে, পরিষদীয় দলনেতা পদে একাধিক প্রস্তাব উঠলেও সব প্রস্তাবেই কেবল শুভেন্দু অধিকারীর নাম ছিল।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অমিত শাহ বলেন, সর্বসম্মতিক্রমেই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।
এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী কলকাতার ভবানীপুর আসনে তৃণমূল কংগ্রেস নেত্রী ও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন। পাশাপাশি নিজের শক্ত ঘাঁটি নন্দীগ্রাম আসনেও জয় পান তিনি।
এর আগেও ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জাতীয় রাজনীতিতে আলোচনায় উঠে আসেন শুভেন্দু। এবার ভবানীপুরেও জয় পাওয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও শক্ত অবস্থান তৈরি করলেন তিনি।
বিজেপির এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে।