সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৪০ পিএম, ৬ মে ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী গুলিতে নিহত

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতের এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় চলন্ত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অন্তত চার রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় চন্দ্রনাথের সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা আহত হন। […]

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী গুলিতে নিহত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতের এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় চলন্ত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অন্তত চার রাউন্ড গুলি ছোড়া হয়। এ সময় চন্দ্রনাথের সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে চন্দ্রনাথের গাড়িকে অনুসরণ করছিল হামলাকারীরা। নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর তারা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুরে হলেও তিনি মধ্যমগ্রামেই বসবাস করতেন। রাজনৈতিক সূত্র জানায়, ভবানীপুর উপনির্বাচনে শুভেন্দু অধিকারীর পক্ষে যে দল কাজ করেছিল, চন্দ্রনাথ ও বুদ্ধদেব দুজনই সেই দলের সক্রিয় সদস্য ছিলেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার নয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ