সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:২৭ পিএম, ২৪ মার্চ ২০২৬

পাকিস্তানের সংলাপ উদ্যোগ, ট্রাম্প-মোদীর ফোনালাপে মধ্যপ্রাচ্য পরিস্থিতি

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার আয়োজন করতে চায় পাকিস্তান। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগ্রহ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হলে চলমান সংকটের চূড়ান্ত সমাধানের জন্য অর্থবহ আলোচনার আয়োজন করতে পাকিস্তান প্রস্তুত। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে […]

পাকিস্তানের সংলাপ উদ্যোগ, ট্রাম্প-মোদীর ফোনালাপে মধ্যপ্রাচ্য পরিস্থিতি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনার আয়োজন করতে চায় পাকিস্তান। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আগ্রহ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হলে চলমান সংকটের চূড়ান্ত সমাধানের জন্য অর্থবহ আলোচনার আয়োজন করতে পাকিস্তান প্রস্তুত।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মোদী বলেন, শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ চালিয়ে যেতে দুই নেতা একমত হয়েছেন এবং যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

দুই নেতা আরও বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত, নিরাপদ ও সচল রাখা বৈশ্বিক স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ