তিনটি ডাকাতির ঘটনায় তিন বছরের কারাদণ্ড এড়াতে টানা আট বছর নারীর ছদ্মবেশে পালিয়ে ছিলেন তুরস্কের নাগরিক তুঘরুল বাশার। নিজের বোনের পরিচয় ব্যবহার করে ইস্তাম্বুলে বসবাস করছিলেন তিনি। তবে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিনের সেই ছদ্মবেশের অবসান হয়েছে। আঙুলের ছাপ পরীক্ষায় তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করে পুলিশ। ঘটনার সূত্রপাত ২০১০ সালে। সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে তিনটি ডাকাতির […]
ছবি: সংগৃহীত
তিনটি ডাকাতির ঘটনায় তিন বছরের কারাদণ্ড এড়াতে টানা আট বছর নারীর ছদ্মবেশে পালিয়ে ছিলেন তুরস্কের নাগরিক তুঘরুল বাশার। নিজের বোনের পরিচয় ব্যবহার করে ইস্তাম্বুলে বসবাস করছিলেন তিনি। তবে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিনের সেই ছদ্মবেশের অবসান হয়েছে। আঙুলের ছাপ পরীক্ষায় তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করে পুলিশ।
ঘটনার সূত্রপাত ২০১০ সালে। সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে তিনটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আদালত বাশারকে তিন বছরের কারাদণ্ড দেন। কিন্তু কারাগারে যাওয়া এড়াতে ২০১৮ সাল থেকে তিনি আত্মগোপনে চলে যান।
সম্প্রতি ইস্তাম্বুলের কাদিকয় জেলায় পলাতক আসামিদের ধরতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় বাশারের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। তদন্তে পুলিশ জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে নিজের বোনের পরিচয় ব্যবহার করে নারীর ছদ্মবেশে বসবাস করছেন।
বাশার নিজের চেহারায় ব্যাপক পরিবর্তন এনেছিলেন। ফলে আগের ছবির সঙ্গে তাঁর বর্তমান চেহারার মিল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে পুলিশের নজরদারি এবং আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।
শেষ পর্যন্ত ধরা পড়ার পর বাশারকে কারাগারে পাঠানো হয়েছে। তুরস্কের সিভিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় নিজের নাম বা আইনি লিঙ্গ পরিবর্তন না করায় তাঁকে পুরুষদের কারাগারেই রাখা হচ্ছে।