সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাণিজ্য
৩:৫৭ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫

পেঁয়াজ আমদানিতে শিথিলতা, প্রতিদিন ২০০ আইপি ইস্যু

দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতে শনিবার (১৩ ডিসেম্বর) থেকে প্রতিদিন ২০০টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রতিটি আইপিতে পূর্বের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

পেঁয়াজ আমদানিতে শিথিলতা, শনিবার থেকে প্রতিদিন ২০০ আইপি ইস্যু
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতে শনিবার (১৩ ডিসেম্বর) থেকে প্রতিদিন ২০০টি করে আমদানি অনুমতি (আইপি) ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রতিটি আইপিতে পূর্বের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদন সংক্রান্ত পূর্বের নিয়ম বহাল থাকবে। অর্থাৎ, ১ আগস্ট ২০২৫ থেকে যারা আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, কেবল তারাই পুনরায় আবেদন দাখিল করতে পারবেন। একটি আইপির জন্য প্রত্যেক আমদানিকারকের ক্ষেত্রে একবারই আবেদন করার সুযোগ থাকবে।

বাজার স্থিতিশীল রাখতে এই কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ