ইরানে অবস্থানরত পোল্যান্ডের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৃহস্পতিবার এক সতর্কবার্তায় তিনি বলেন, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা বেড়ে যাওয়ায় যেকোনো সময় পরিস্থিতি গুরুতর আকার ধারণ করতে পারে। এ অবস্থায় ইরানে থাকা পোলিশ নাগরিকদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী টাস্ক সতর্ক করে বলেন, পরিস্থিতির দ্রুত অবনতি […]
ছবি: সংগৃহীত
ইরানে অবস্থানরত পোল্যান্ডের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৃহস্পতিবার এক সতর্কবার্তায় তিনি বলেন, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা বেড়ে যাওয়ায় যেকোনো সময় পরিস্থিতি গুরুতর আকার ধারণ করতে পারে। এ অবস্থায় ইরানে থাকা পোলিশ নাগরিকদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী টাস্ক সতর্ক করে বলেন, পরিস্থিতির দ্রুত অবনতি হলে কয়েক ঘণ্টার মধ্যেই নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়তে পারে। তাই ঝুঁকি এড়াতে সবাইকে যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, “অনুগ্রহ করে অবিলম্বে ইরান ত্যাগ করুন এবং কোনো অবস্থাতেই নতুন করে দেশটিতে ভ্রমণ করবেন না।”
পোল্যান্ডের প্রধানমন্ত্রীর এই সতর্কবার্তা আসে বুধবার প্রকাশিত মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনের পর। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা সাধারণ মানুষের ধারণার তুলনায় অনেক বেশি এবং খুব শিগগিরই কয়েক সপ্তাহব্যাপী বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে।
এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি দ্রুত বাড়ছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে।