সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৩:৩৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রতারণা মামলায় ফের গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

প্রতারণা সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে আবারও গ্রেপ্তার হয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন। তিনি জানান, আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই নোবেলকে আটক করা হয়েছে। বর্তমানে […]

প্রতারণা মামলায় ফের গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রতারণা সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে আবারও গ্রেপ্তার হয়েছেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন। তিনি জানান, আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই নোবেলকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীকে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী আনাননিয়া শবনম গত বছরের ১৩ আগস্ট আদালতে অভিযোগ দায়ের করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ মোট চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং এক সহযোগী মুনেম শাহ সৌমিক।

এজাহার সূত্রে জানা যায়, পারিবারিকভাবে বাগদানের পর নানা অজুহাতে ভুক্তভোগী তরুণীকে নোবেলের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে হয়রানি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তার সম্মতি ছাড়াই ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করা হয় এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

এর আগেও নোবেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে ডেমরা থানায় দায়ের করা আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় অভিযোগ ছিল গুরুতর শারীরিক নির্যাতনের। পরে আইনি প্রক্রিয়া শেষে তিনি জামিনে মুক্তি পান।

পুলিশ জানিয়েছে, নতুন করে গ্রেপ্তারের পর মামলার তদন্ত দ্রুত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ