সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:০৯ পিএম, ৪ এপ্রিল ২০২৬

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার

পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতি জোরদারে আগ্রহী ইরান। তাঁর মতে, চলমান সংঘাত মূলত ইসরাইলের যুদ্ধ, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়; বরং পুরো বিশ্বেই তা ছড়িয়ে পড়ছে। শনিবার আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গালিবাফ বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তাই ইরান […]

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতি জোরদারে আগ্রহী ইরান। তাঁর মতে, চলমান সংঘাত মূলত ইসরাইলের যুদ্ধ, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়; বরং পুরো বিশ্বেই তা ছড়িয়ে পড়ছে।

শনিবার আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গালিবাফ বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তাই ইরান টেকসই নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, বাইরের হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক দেশগুলো দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক নিরাপত্তা কাঠামোর মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করতে সক্ষম। তাঁর দাবি, অঞ্চলের অস্থিতিশীলতার মূল কারণগুলো সমাধান না করলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

ইরানের পার্লামেন্ট স্পিকারের ভাষায়, “এটি ইসরাইলের যুদ্ধ, আর এর ফলে যে নিরাপত্তা সংকট ও ক্ষতি হচ্ছে, তা সারা বিশ্বে প্রভাব ফেলছে।” তিনি বলেন, এই সংঘাতের জন্য ইরান আগে থেকেই প্রস্তুত ছিল এবং নিজেদের রক্ষার সক্ষমতা তারা দেখিয়েছে।

গালিবাফ আরও জানান, নিজেদের অবস্থান রক্ষা করতে ইরান বাধ্য হয়ে অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থের ওপর হামলা চালিয়েছে। তাঁর হুঁশিয়ারি, উত্তেজনা আরও বাড়ানো হলে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কঠোর ও ব্যাপক জবাব দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ওই দিনই দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন বলে দাবি করা হয়।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে থাকা মার্কিন ও ইসরাইলি অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এরপর থেকে দুই পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

আজ শনিবার এই রক্তক্ষয়ী সংঘাত ৩৫তম দিনে গড়িয়েছে। এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং দিন যত গড়াচ্ছে, সংঘাত ততই তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিও ইরান প্রত্যাখ্যান করেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ