সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:০৪ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৬

প্রশ্নফাঁস আন্দোলন নিয়ে সুর বদলালেন সালমান খান, আন্দোলনকারীদের বাড়ি ফেরার আহ্বান

ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে নিজের অবস্থানে কিছুটা পরিবর্তন এনেছেন বলিউড তারকা সালমান খান। শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে এবার শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা। পাশাপাশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা […]

প্রশ্নফাঁস আন্দোলন নিয়ে সুর বদলালেন সালমান খান, আন্দোলনকারীদের বাড়ি ফেরার আহ্বান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতে প্রশ্নফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে নিজের অবস্থানে কিছুটা পরিবর্তন এনেছেন বলিউড তারকা সালমান খান। শুরুতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়েছিলেন তিনি। তবে এবার শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা। পাশাপাশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সালমান খান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাগত নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি লেখেন, শিক্ষার্থীরা যেন এখন আন্দোলন স্থগিত করে নিজেদের বাড়িতে ফিরে বাবা-মায়ের সঙ্গে থাকেন এবং পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হন।

এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি প্রকাশ করে প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন সালমান খান। ওই পোস্টে তিনি প্রশ্নফাঁসকে দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি গুরুতর সংকট হিসেবে উল্লেখ করেন।

সেই সঙ্গে আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, এই আন্দোলনের সাফল্যের কৃতিত্ব শিক্ষার্থীদেরই প্রাপ্য।

সালমান আরও বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নিজেদের ভবিষ্যৎ ও একটি সুষ্ঠু শিক্ষাব্যবস্থার দাবিতে যে প্রতিবাদ করছে, তা প্রশংসার যোগ্য।

তবে আন্দোলনের একপর্যায়ে সহিংসতার ঘটনা ঘটায় দুঃখ প্রকাশ করেন তিনি। আহত শিক্ষার্থী এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, প্রশ্নফাঁস একটি গুরুতর সমস্যা এবং শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

সালমান খানের আগে বলিউডের আরও কয়েকজন তারকা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বও প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা এবং রিতেশ দেশমুখ। তারা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ