সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:৩৪ পিএম, ১ এপ্রিল ২০২৬

‘প্রিন্স’ সিনেমার ত্রুটির দায় নিয়ে দুঃখ প্রকাশ শাকিবের

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান তাঁর নতুন সিনেমা ‘প্রিন্স’ প্রত্যাশা অনুযায়ী সফল না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি সাউন্ড, কালার ও অন্যান্য প্রযুক্তিগত সমস্যার কারণে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিব বলেন, গল্পটি শুনে তিনি ভেবেছিলেন এটি তাঁর জীবনের অন্যতম বড় সিনেমা […]

‘প্রিন্স’ সিনেমার ত্রুটির দায় নিয়ে দুঃখ প্রকাশ শাকিবের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান তাঁর নতুন সিনেমা ‘প্রিন্স’ প্রত্যাশা অনুযায়ী সফল না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি সাউন্ড, কালার ও অন্যান্য প্রযুক্তিগত সমস্যার কারণে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিব বলেন, গল্পটি শুনে তিনি ভেবেছিলেন এটি তাঁর জীবনের অন্যতম বড় সিনেমা হবে। তবে সময়ের স্বল্পতা ও নানা জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি। এজন্য নির্মাতা ও পুরো টিমের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতের কাজে এসব ত্রুটি সংশোধনের আশ্বাস দেন।

তিনি জানান, ভারতে শুটিংয়ের অনুমতি পেতে দেরি, সেট সরিয়ে নেওয়া এবং ঈদের আগের দিন পর্যন্ত শুটিং চালিয়ে যেতে হওয়ায় সিনেমার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কিছু গানও খুব অল্প সময়ে ধারণ করতে হয়েছে, যা চূড়ান্ত ফলাফলে প্রভাব ফেলেছে।

প্রযুক্তিগত সমস্যার কারণে মুক্তির পর প্রথম পাঁচ দিন সিনেমাটি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হয়নি, যা বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে বলেও উল্লেখ করেন শাকিব। তিনি মনে করেন, এই সময়টাতে বড় কোনো শক্তিশালী সিনেমা না থাকায় ‘প্রিন্স’ ভালো সুযোগ পেতে পারত।

সংবাদ সম্মেলনে অভিনেত্রী তাসনিয়া ফারিণও বলেন, সিনেমাটি নিয়ে তাঁর প্রত্যাশা অনেক বেশি ছিল, তবে সময় ও পরিস্থিতির কারণে সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি।

নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান, নানা জটিলতার পরও সিনেমাটি বর্তমানে সিনেপ্লেক্সে সর্বোচ্চ শো নিয়ে চলছে এবং দর্শকের আগ্রহ থাকলে ভবিষ্যতে ‘প্রিন্স ২’ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ