জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন। প্রায় ৬ লাখ অনুসারীর ফেসবুক পেজ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় নিজের পরিচিত ও ঘনিষ্ঠ কিছু মানুষকেই দায়ী করেছেন তিনি। সম্প্রতি দেওয়া এক ফেসবুক পোস্টে অভিনেতা জানান, সবচেয়ে বড় আঘাত এসেছে বিশ্বাসের জায়গা থেকেই। ফারুক আহমেদের ভাষায়, প্রায় দেড় বছর […]
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এক আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করে নতুন করে আলোচনায় এসেছেন। প্রায় ৬ লাখ অনুসারীর ফেসবুক পেজ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় নিজের পরিচিত ও ঘনিষ্ঠ কিছু মানুষকেই দায়ী করেছেন তিনি। সম্প্রতি দেওয়া এক ফেসবুক পোস্টে অভিনেতা জানান, সবচেয়ে বড় আঘাত এসেছে বিশ্বাসের জায়গা থেকেই।
ফারুক আহমেদের ভাষায়, প্রায় দেড় বছর আগে হঠাৎ করেই একটি অভিযোগের ভিত্তিতে তার পুরোনো ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডি বন্ধ হয়ে যায়। তখন তার পেজে প্রায় ৬ লাখ এবং আইডিতে প্রায় ৩ লাখ অনুসারী ছিল। বিষয়টি তাকে বিস্মিত করলেও পরে তিনি জানতে পারেন, অভিযোগের পেছনে ছিলেন তারই পরিচিত কিছু মানুষ।
নিজের পোস্টে এই অভিনেতা লিখেছেন, “আমার কাছের মানুষই শত্রু, তারাই অভিযোগ দিয়ে আমার ফেসবুক পেজ বন্ধ করেছে।” তবে কারা এই কাজটি করেছে এবং কী কারণে করেছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু প্রকাশ করেননি। শুধু জানিয়েছেন, তিনি পুরো বিষয়টি বুঝলেও কখনোই তাদের কিছু বলেননি কিংবা বুঝতে দেননি যে তিনি সব জানেন।
পুরোনো পেজ হারানোর পর নতুন করে আবার সামাজিক মাধ্যমে ফিরে আসেন ফারুক আহমেদ। কয়েক মাস আগে খোলা নতুন প্রোফাইলে ইতোমধ্যে আড়াই লাখের বেশি অনুসারী যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। ভক্তদের ভালোবাসায় দ্রুত ফিরে আসতে পারায় কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই অভিনেতা।
পোস্টের শেষাংশে তিনি ভক্তদের উদ্দেশে অনুরোধ জানিয়েছেন, যারা এখনো তাকে অনুসরণ করেননি তারা যেন তার নতুন আইডির সঙ্গে যুক্ত হন। একই সঙ্গে পুরোনো পেজ বন্ধের পেছনে যারা ছিলেন, তাদের প্রতিও এক ধরনের ব্যঙ্গাত্মক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
এদিকে অভিনেতা অভিযোগ করেছেন, এখনো তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাই ভক্তদের সতর্ক থেকে তার আসল প্রোফাইলের সঙ্গেই যুক্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।