ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। একই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করার খবরও নিশ্চিত করেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে সঞ্জয় জানান, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার। ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বেড়ে ওঠার সময় থেকেই তিনি এমন গান তৈরির স্বপ্ন দেখতেন, যা একদিন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে […]
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। একই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে পারফর্ম করার খবরও নিশ্চিত করেছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে সঞ্জয় জানান, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার। ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বেড়ে ওঠার সময় থেকেই তিনি এমন গান তৈরির স্বপ্ন দেখতেন, যা একদিন বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে বাজবে।
তিনি লেখেন, বহু বছরের পরিশ্রমের পর অবশেষে তিনি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের তালিকাভুক্ত শিল্পী হয়েছেন। তার ভাষায়, পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসরের সাউন্ডট্র্যাকের অংশ হতে পারা তার জীবনের অন্যতম বড় অর্জন।
সঞ্জয় আরও বলেন, এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; বরং সেই সব তরুণ স্বপ্নবাজদের জন্যও অনুপ্রেরণা, যারা ছোট পরিসর থেকে বড় স্বপ্ন দেখার সাহস করে।
ফিফা বিশ্বকাপের এই বিশেষ অ্যালবামে সঞ্জয়ের গানটির নাম ‘সির সির’। গানটিতে তার সঙ্গে রয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি সংগীতশিল্পী ভেজেড্রিম।
বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর অন্তর্ভুক্তি সংগীতপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।