সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:৪৪ অপরাহ্ন, ১২ মে ২০২৬

ফেন্টানাইল পাচারের অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রাণঘাতী মাদক ফেন্টানাইল পাচারের অভিযোগে ভারতের একটি প্রতিষ্ঠান ও এর মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভারতের “কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স” নামে একটি অনলাইন ফার্মেসির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধ ফেন্টানাইল মিশ্রিত নকল প্রেসক্রিপশন ওষুধ সরবরাহ করা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের দাবি, এসব ওষুধের কারণে দেশটিতে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত […]

ফেন্টানাইল পাচারের অভিযোগে ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

প্রাণঘাতী মাদক ফেন্টানাইল পাচারের অভিযোগে ভারতের একটি প্রতিষ্ঠান ও এর মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভারতের “কেএস ইন্টারন্যাশনাল ট্রেডার্স” নামে একটি অনলাইন ফার্মেসির মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধ ফেন্টানাইল মিশ্রিত নকল প্রেসক্রিপশন ওষুধ সরবরাহ করা হচ্ছিল।

যুক্তরাষ্ট্রের দাবি, এসব ওষুধের কারণে দেশটিতে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী ফেন্টানাইলকে “গণবিধ্বংসী অস্ত্র” হিসেবে ঘোষণা করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানটির মালিক ও ঘনিষ্ঠ ব্যবসায়িক সহযোগীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন প্রশাসন বলেছে, যারা আমেরিকান নাগরিকদের ক্ষতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে, অবৈধ মাদক চক্র ভেঙে দিতে ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করছে এবং এই পদক্ষেপ সেই প্রচেষ্টার অংশ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ