সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:০৮ পিএম, ১৯ মার্চ ২০২৬

বলিউডে অভিষেক আরিফিন শুভর, ‘জ্যাজ সিটি’ ট্রেন্ডিংয়ে শীর্ষে

বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ এবার বলিউডে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন মাইলফলক স্পর্শ করলেন। সনি লিভের ওয়েব সিরিজ জ্যাজ সিটি-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার এই অভিষেক হলো। বৃহস্পতিবার (১৯ মার্চ) সিরিজটি মুক্তি পাওয়ার পরপরই দর্শকদের দৃষ্টি কাড়ে এবং কয়েক ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্মটিতে ট্রেন্ডিং তালিকার ২ নম্বরে উঠে আসে। ১০ পর্বের এই সিরিজটির মোট […]

বলিউডে অভিষেক আরিফিন শুভর, ‘জ্যাজ সিটি’ ট্রেন্ডিংয়ে শীর্ষে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ এবার বলিউডে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন মাইলফলক স্পর্শ করলেন। সনি লিভের ওয়েব সিরিজ জ্যাজ সিটি-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার এই অভিষেক হলো।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সিরিজটি মুক্তি পাওয়ার পরপরই দর্শকদের দৃষ্টি কাড়ে এবং কয়েক ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্মটিতে ট্রেন্ডিং তালিকার ২ নম্বরে উঠে আসে।

১০ পর্বের এই সিরিজটির মোট দৈর্ঘ্য প্রায় ১১ ঘণ্টা। পুরো কাহিনি আবর্তিত হয়েছে ‘জিমি রয়’ চরিত্রকে ঘিরে, যেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিরিজে তাকে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—চারটি ভাষায় অভিনয় করতে দেখা গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, সনি লিভে এই প্রথম কোনো সিরিজ বাংলা ভাষাতেও মুক্তি পেল।

সিরিজটি পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে জুবিলি-এর সহ-স্রষ্টা হিসেবে পরিচিতি পেয়েছেন।

শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মিত্র। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, অ্যালেক্সান্দ্রা টেলর এবং অমিত সাহাসহ আরও অনেকে।

‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সত্তরের দশকের প্রেক্ষাপটে। সেই সময়কার সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এবং মানুষের জীবনের নানা টানাপোড়েন সিরিজটির গল্পে তুলে ধরা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ